1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সালথায় পেটে চাকু ঢুকিয়ে যুবকের আত্মহত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

সালথায় পেটে চাকু ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান  সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর 

 

ফরিদপুরের সালথায় জনসম্মুখে নিজের পেটে চাকু ঢুকিয়ে জুবায়ের ব্যাপারী অরফে জুবা (৩০) নামেক এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত যুবা স্থানীয় আক্কাস ব্যাপারীর পুত্র।এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে নিজের শরীরে নিজেই আঘাত করার প্রবণতাও ছিল।-নাস্তার দোকানদার মুরাদ মোল্যা জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু নিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রাথমিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত ঐ ব্যক্তি ভারসাম্যহীন ছিল এবং দীর্ঘদিন অসুস্থ ছিল। আজ সকালে সে চাকু দিয়ে নিজের পেটে আঘাত করে এবং মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট