
আতিকুর রহমান,
আলীকদম উপজেলা প্রতিনিধি
বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরির নির্বাচনী প্রচারণায় আলীকদমে গণমানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণায় তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে বাজার চত্বরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরি।
জনসভায় সাচিংপ্রু জেরি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।
বান্দরবান জেলার অবহেলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে শহীদ জিয়াই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। আমি নির্বাচিত হলে সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সমভাবে উন্নয়ন কাজ করবো।”
তিনি আরও বলেন, “পাহাড়ি ও বাঙালি—আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। বিএনপি ক্ষমতায় এলে জেলার লামা ও আলীকদমসহ দুর্গম এলাকার সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরো বলেন, “এই পার্বত্য জেলাকে সকল মানুষের বসবাসের উপযোগী করে তুলবেন এতে থাকবে না কোন ভেদাভেদ থাকবে না কোন মতপার্থক্য “।
জনসভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন, বান্দরবান জেলা পরিষদের সদস্য কামলাই ম্রো, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক আনছার আহমেদ, জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মাসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
উক্ত জনসভায় সাধারণ জনগণ তাদের নানান দুর্ভোগের কথা তুলে ধরেন যেমন শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ইত্যাদি।