মো:সজল সরকার।উপজেলা প্রতিনিধি
মিঠাপুকুর রংপুর
উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ১৫(১) ধারায় জমির মালিককে ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬