1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে বাগান বাড়ী হাফিজিয়া মাদ্রাসায় ১৮তম পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে বাগান বাড়ী হাফিজিয়া মাদ্রাসায় ১৮তম পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

সাইফুল আলম । প্রতিনিধি দোয়ারাবাজার সুনামগঞ্জ ।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

সাইফুল আলম ।
প্রতিনিধি দোয়ারাবাজার সুনামগঞ্জ ।

 

আজ ৩১ জানুয়ারি দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বাগান বাড়ী হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানে ১৮তম পাগড়ী প্রদান অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১জানুয়ারি) অপরাহ্নে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ মুস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা, জকিগঞ্জের মুহাদ্দিস মাওলানা নাজমুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আজকের এই পাগড়ী কোনো সাধারণ সম্মান নয়; এটি আল্লাহর কালামের দায়িত্বভার গ্রহণের প্রতীক। যে সন্তান কুরআনকে হৃদয়ে ধারণ করে, আল্লাহ তাআলা তার মাধ্যমে পরিবার, সমাজ ও জাতিকে সম্মানিত করেন। এই হাফেজরা শুধু মাদ্রাসার গর্ব নয়—তারা উম্মাহর আমানত।”
তিনি আরও বলেন,
“এই পবিত্র কুরআনের হাফেজরা যেন কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তোলে। কণ্ঠে কুরআন, চরিত্রে কুরআন এবং কাজে কুরআন—এভাবেই তারা সমাজে দ্বীনের বাতিঘর হয়ে উঠবে। অভিভাবকদের ত্যাগ ও শিক্ষকদের মেহনত আজ এই মহিমান্বিত ফল এনে দিয়েছে।”
উক্ত মহতি আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ দ্বীন সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহেরব খালেদ, বিশিষ্ট সমাজ সেব মাস্টার আব্দুল মানিক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালি মহিষাটি দাখিল মাদ্রাসা, নেত্রকোনার সহকারী সুপার মাওলানা মনসুর আল মুবিন, ছাতক ভুরকি হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা শফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আরশ আলী লন্ডনী, হাফিজ আমিন উদ্দিন, অলিউর রহমান এবং ক্বাশেমিয়া দারুল আকরাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সভায় মাদ্রাসা থেকে হিফজ সম্পন্নকারী ১৬ জন কৃতি হাফেজের হাতে পাগড়ী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ২০০৩ সালে অত্র ইউনিয়নের হরিপদনগর নিবাসী, হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী কনুমিয়ার ভাতিজা ও মরহুম হাজী রাসিদ আলীর পুত্র বিশিষ্ট দ্বীনদার ব্যক্তিত্ব হাজী রফিক আলী লন্ডনী তাঁর নিজস্ব ভূমিতে ধর্মীয় শিক্ষার প্রসারে “বাগান বাড়ী হাফিজিয়া মাদ্রাসা” প্রতিষ্ঠা করেন। ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে কুরআনের হাফেজদের পাগড়ী প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এবছর ছিল এর ১৮তম আয়োজন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবাররুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট