1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ব্যাপক গণসংযোগে চাঙ্গা নির্বাচনী মাঠ নীলফামারী–২ আসনে দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ব্যাপক গণসংযোগে চাঙ্গা নির্বাচনী মাঠ নীলফামারী–২ আসনে দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ

মোঃ মোকলেছুর রহমান (বাবু) স্টাফ রিপোর্টার নীলফামারী
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

মোঃ মোকলেছুর রহমান (বাবু) স্টাফ রিপোর্টার নীলফামারী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–২ আসনে জামায়াতে ইসলাম মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ব্যাপক গণসংযোগে ব্যস্ত । নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ ভোটার অধ্যুষিত এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন । এ সময় তিনি নীলফামারী উত্তরা ইপিজেডকে আরও আধুনিকায়ন, একটি পূর্ণাঙ্গ ইকোনমিক জোন প্রতিষ্ঠা, নীলফামারীকে শিক্ষা নগরীতে রূপান্তর এবং নীলফামারী সরকারি কলেজকে অনার্স পর্যায় থেকে উন্নীত করে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার মতো বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। নির্বাচিত হলে এসব দাবি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
প্রচারণাকালে জামায়াতে ইসলাম ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পাওয়ায় নির্বাচনী মাঠ দিন দিন আরও চাঙ্গা হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ সময় অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নীলফামারীর সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মূল্যায়ন করবেন।”
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই নীলফামারী–২ আসনের প্রতিটি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জামায়াতে ইসলাম মনোনীত এই প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট