1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা  

সবনাম কাব্য,টঙ্গী প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সবনাম কাব্য,টঙ্গী প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় আজ টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় নেতা-কর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যান এবং লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান

মোহাম্মদ আশরাফুল ইসলাম,জসিম উদ্দিন,মুস্তাফিজুর রহমান,আব্দুল আউয়াল বদ্দা,মঞ্জু মিয়া,ইলিয়াস হোসেন রাসেল,নাজমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগকালে মোঃ মুখলেছুর রহমান বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গাজীপুর-২ আসনে এম মনজুরুল করিম রনির কোনো বিকল্প নেই। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সাধারণ মানুষের মাঝে এই প্রচারণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট