অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজপথ। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা বিএনপি কার্যালয়ের পাশে আয়োজিত নারী কর্মী সমাবেশ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা আশরাফুল হক এবং নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর আনোয়ার হোসেন, ওবাইদুল ইসলাম, রফিকুল ইসলাম রাজ, শহিদুল ইসলাম রসদুল, সামিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, আমজাদ হোসেন মেম্বার, তাজামুল হক তাজেলসহ স্থানীয় ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নারী নেত্রীদের মধ্যে জলি বেগম, নুরুন নেশা বাবলী, সাবিনা বেগম ও তুলি বেগম সমাবেশে সক্রিয় ভূমিকা পালন করেন।সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আলহাজ্ব আমিনুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।" তারা নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আপনাদের একটি ভোট অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ হিসেবে কাজ করবে। গণতন্ত্র রক্ষা ও এলাকার জনকল্যাণ নিশ্চিত করতে আমরা রাজপথে আছি এবং নির্বাচনের শেষ দিন পর্যন্ত থাকব।সমাবেশ শেষে নেতাকর্মীরা নির্বাচনী স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬