1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরি ও বারুইগ্রাম এলাকার সাধারণ কৃষকদের আয়োজনে ছেতরা বিলপাড়ে খাল খননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১লা ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় ছেতরা বিলপাড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ডাংরি ও বারুইগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।এলাকাবাসী জানান, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি)-এর তত্ত্বাবধানে সরকারি রেকর্ডভুক্ত ছেতরা বিলের উত্তর দিকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যোগাযোগের সুবিধার্থে ফসলি জমির মাঝ দিয়ে প্রায় ১২ ফুট প্রশস্ত একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। তবে ওই রাস্তা নির্মাণের ফলে বিলের প্রাকৃতিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।বক্তারা বলেন, উক্ত খালটি দ্রুত খনন করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাবে। এতে সাধারণ কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন এবং এলাকার কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন হবে।মানববন্ধনে সাধারণ কৃষকদের সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল গণি ভূঁইয়া, ডা. লিটন সরকার, মানবাধিকার কর্মী নাঈমুল গনি ভূঁইয়া পলাশ, সমাজসেবক আফতাব উদ্দীন, নুরে আলম সিদ্দিকী, তারা মিয়াসহ আরও অনেকে।বক্তারা আরও বলেন, এই খালটি খনন না করা হলে শুধু ফসলের ক্ষতিই নয়, বরং কয়েকটি গ্রামের সাধারণ কৃষকদের জীবন-জীবিকায় চরম বিপর্যয় নেমে আসবে। তারা দ্রুত খাল খননের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধন শেষে এলাকাবাসী দাবি আদায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট