1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রিপন সরকার বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা (প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেছেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন সহিংসতা ও খুনোখুনির রাজনীতিতে রূপ না নেয়।রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার তেজখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, রাজনৈতিক লড়াই হবে, একে অপরকে পরাজিত করার চেষ্টা থাকবে। কিন্তু কেউ কারো গীবত করবে না, সহিংসতায় জড়াবে না। সামাজিকভাবে আমরা এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।তিনি আরো বলেন, নির্বাচনে কারচুপি ও কৌশলের মাধ্যমে ফল প্রভাবিত করার চেষ্টা বাঞ্ছারামপুরের মানুষ গ্রহণ করবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন “নির্বাচনের ব্যত্যয় ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন,“আমরা বাঞ্ছারামপুরকে নতুনভাবে পুরো জাতির সামনে তুলে ধরতে চাই। নিরাপত্তার দিক থেকে এটি হবে বাংলাদেশের একটি রোল মডেল। আমাদের লক্ষ্য একটি বাসযোগ্য ও নিরাপদ বাঞ্ছারামপুর। নির্বাচনে অর্থের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। “এই এলাকায় টাকার খেলার ঝনঝনানি শোনা যাচ্ছে। মানুষ কি টাকার খেলায় হেরে যাবে? ভোটের অধিকার কি টাকার কাছে তুলে দেবে? বাঞ্ছারামপুরের মানুষ টাকার খেলায় হারবে না।পথসভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি। তিনি বলেন,জোনায়েদ সাকি একজন জাতীয় পর্যায়ের ডায়নামিক নেতা। তিনি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। আজ থেকে মাতলা মার্কা মানেই ধানের শীষ মাতলাকে ধানের শীষ মনে করে ভোট দিন।পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট