1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে পাচারের সময় নিষিদ্ধ ঝিনুক ও শামুকসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত মালামালের মোট ওজন প্রায় সাত হাজার পাঁচশত কেজি।গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১১টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর ক্লিনিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের সদস্যরা ট্রাকভর্তি ৭ হাজার ৫০০ কেজি জোমরা, ঝিনুক ও শামুক উদ্ধার করেন। এসময় ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত মালামাল ট্রাকসহ মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ হিসেবে এসব সম্পদ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একটি অসাধু চক্র জেলেদের সহায়তায় গোপনে এসব শামুক, ঝিনুক ও জোমরা সংগ্রহ করে থাইল্যান্ড ও ভারতে পাচার করে থাকে। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হক জানান, জব্দকৃত জোমরা, ঝিনুক ও শামুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট