1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)

যশোরের শার্শা উপজেলায় বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কয়েকজন স্থানীয় নেতা। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শার্শা উপজেলার পুটখালী গ্রামের তিনজন বিএনপি নেতা জামায়াতে ইসলীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।জামায়াতে যোগদানকারীরা হলেন—পুটখালী গ্রামের সেলিম উদ্দিন (মরহুম আজগার আলী মেম্বারের ছেলে), মোঃ গিয়াসউদ্দিন (মরহুম মহিউদ্দিনের ছেলে) এবং মোঃ দারজুল ইসলাম (মরহুম মাওলা বক্সের ছেলে)।এদিন তারা যশোর–১ (শার্শা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমানের নিজ বাড়িতে বাগআঁচড়ায় উপস্থিত হয়ে তাঁর হাতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। এ সময় তারা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন দলের সঙ্গে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।মাওলানা আজীজুর রহমান নবাগতদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদেরকে বুকে টেনে নেন। তিনি বলেন, “ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মনসুর আলী, ওয়ার্ড সেক্রেটারি মোঃ মিলন হোসেন এবং ইউনিট সভাপতি হাসান আলীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট