1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর কবির বড়াইগ্রাম উপজেলাপ্রতিনিধ

‎বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ, দ্বন্দ্ব বা সংঘাত নেই। আমাদের একটাই লক্ষ্য—ধানের শীষ, আমাদের নেতা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন, ৫ আগস্টের আগে বাংলাদেশে যা যা ঘটেছে, আমরা সেসব ঘটাতে চাই না। বিএনপি অন্যায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। দলের ভেতরে বিভেদ, দণ্ড কিংবা সংঘাতের কথা ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগোতে হবে।সোমবার (আজ) নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাটোর–৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর–৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জনসভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোটে বিএনপির বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট