1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বি/রু/দ্ধে সংবাদ সম্মেলন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বি/রু/দ্ধে সংবাদ সম্মেলন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

মোঃ মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন সরকারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে শিক্ষক, অভিভাবক ও সর্বসাধারণের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষক, কর্মচারী, অভিভাবক, সাবেক ম্যানেজিং ও এ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সকলের পক্ষ থেকে গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান লিখিত অভিযোগে বলেন, ২০০৯ সালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবসরে গেলে তৎকালিন সময়ে গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম এর ছেলে ফরহাদ হোসেন দলীয় প্রভাব দেখিয়ে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটিতে অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তিনি বলেন, ২০১১ সালে এডহক কমিটির ০৬ জন সদস্য দিনাজপুর শিক্ষা বোর্ড বরাবর লিখিত অভিযোগ করলেও কোন সাড়া যায়নি, উল্টো প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, একাডেমিক ও পাবলিক পরীক্ষার ফলাফল ধস নেমে আসে।২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের পর অধ্যক্ষ ফরহাদ হোসেন সরকারের বিরুদ্ধে ১৪ টি অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের মাধ্যমে তাহাকে অব্যহতি প্রদান করে ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক (অর্থনীতি) কামরুজ্জামান (আমাকে) দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার সুপারিশ দেন। কিন্তু এসব বিষয়ে মামলা দাখিল করলেও আদালতের পক্ষ থেকে আপিল হলেও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষ থেকে কোন জারি হয়নি এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষ থেকে প্রতিষ্ঠান পরিচালনা করার লিখিত দলিল দেখে ২০১৭ সালে নিয়মিত কমিটির স্বাক্ষর জাল করে কোটি টাকার বিনিময়ে ০৮ জনকে নিয়োগ প্রদান করেন। সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করেন, নিয়োগ প্রাপ্তদের আমরা কেউই দেখিনি, তারা কখনো প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষর করতে আসেনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বদিউজ্জামান,শিক্ষক শামসুল আলম, গোলাম মোস্তফা, হুমায়রা বেগম,ফিরোজুল ইসলাম অধ্যাপক মাহাবুবুর রহমান সহ অনেকে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন সরকারের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি।

তাং-০৫-০২-২০২৬ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট