চাঁপাইনবাবগঞ্জে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠান
। আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
। আজ (২ফেব্রুয়ার) রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকার সময় চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন। জনাব মাওলানা আবুজার গিফারি আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ প্রধান ঢাকা, নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি ঢাকা। খলিলুর রহমান ভিপি চাকসু, লতিফুর রহমান সাবেক এমপি চাঁপাইনবাবগঞ্জ জেলা, নজরুল ইসলাম সাবেক মেয়র রহমান চাপাই নবাবগঞ্জ পৌরসভা, মুখলেসুর রহমান সাবেক চেয়ারম্যান চাপাই নবাবগঞ্জ উপজেলা, আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ১১ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলী, নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন দেশ ও জাতি কাদের হাতে নিরাপদ মানুষ তা বুঝে গিয়েছে । বাংলাদেশ জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সর্বপ্রথম পুলিশ সহ যারা নিরাপত্তা প্রহরী ৮ ঘণ্টার বেশি নিরাপত্তা দেয় তাদের ব্যাপারেও দেখা হবে তাদের নায্য অধিকার দেওয়া হবে বৈষম্য দূর করা হবে। নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে একে অপরের অধিকার ফিরিয়ে দেওয়া হবে চাপাইনবাবগঞ্জের আমকে শুধু দেশ নয় বিদেশেও রপ্তানি করা হবে চাঁপাইনবাবগঞ্জের কৃষি ব্যবস্থা উন্নয়ন করা হবে রেল ব্যবস্থা উন্নয়ন করা হবে। এ বলে তিনি চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১১ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তিনজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা মার্কা তুলে দেন। এ সময় তিনি বলেন । এই যে ন্যায় ইনসাফের মার্কা আজ তোমাদের হাতে তুলে দেওয়া হলো আজ থেকে তোমাদের হাতে জনগণের দায়িত্ব রইল মজবুত করে ধরে রাখবে এবং জনগণের দায়িত্ব কাঁধে তুলে জনগণের অধিকার বুঝিয়ে দিবে । জনগণের উদ্দেশ্য বলেন আজ থেকে তিনজনের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম আজ থেকে ১২ তারিখ পর্যন্ত আপনাদের চোখের ঘুম হারাম করে দরকার হলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে ঘরে ফিরবেন কোন রক্ত চক্ষুর কাছে হার মানবেন না। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬