খায়রুল আলম,স্টাফ রিপোর্টার, তালা-সাতক্ষীরা
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরীদের সচেতন করতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘জেনারেশন গ্রিন (জেন-জি)।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের জেনারেশন গ্রিন (জেন-জি) কর্মসূচির আওতায় তালা উপজেলার ১০ নম্বর খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজ পৃথিবী গড়তে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তাধারায় গড়ে তুলতে স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলোচনা সভায় সুমন ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা এখন থেকেই শুরু করতে হবে এবং ব্যক্তি উদ্যোগেই বড় পরিবর্তন সম্ভব। জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।জেনারেশন গ্রিন কর্মসূচির টিম লিডার আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক হাসিবুর রহমান কুইজ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬