খায়রুল আলম,স্টাফ রিপোটার,তালা-সাতক্ষীরা:
সাতক্ষীরার পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে তালা কলারায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি, মানুষ এখন উন্নয়ন চাই, যদি আপনারা উন্নয়ন না চান তাহলে, যাকে ইচ্ছা তাকে ভোট দিন, আর যদি তালা কলারোয়ার উন্নয়ন চান, তাহলে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন, তালা ও কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।আমি কথা দিচ্ছি আগামী দিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামায়াত সহ সকল শ্রেণীর মানুষের নিয়ে কাজ করব।নির্বাচনীয় জনসভায় কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, খালিদ হোসেন, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, কুমিরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক মন্টু, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি,তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, তালা উপজেলা ছাত্রদলের সভাপতি, মো:হাফিজ সাধারণ সম্পাদক মো:ফারুক হোসেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই,তালা উপজেলা জাসাস এর আহবায়ক মো: ফারুক আহমেদ ও সদস্য সচিব মো:রাসেল বিশ্বাস, যুগ্ম আহবায়ক মো: তোফায়েল হোসেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬