1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নকলায় জমি বিরোধের জেরে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের ওপর হা/ম/লা, গুরুতর আ/হ/ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নকলায় জমি বিরোধের জেরে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের ওপর হা/ম/লা, গুরুতর আ/হ/ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নকলায় জমি বিরোধের জেরে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা, গুরুতর আহত

মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

শেরপুরের নকলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ। ৩ ফেব্রুয়ারি মঙলবার সকালে নকলা পৌরসভার লাভা মহল্লায় এ ঘটনা ঘটে। আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল (৬০) ও বকুলের আপন ভাতিজা হুমায়ুন কবিরের সাথে জমিজমা সংক্রান্ত চলমান বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

খবর পেয়ে নকলা থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ দৈনিক আজকের পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত শ্যামলবাংলা ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার।

ঘটনার বিবরণে জানা যায় সাংবাদিক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পরিবারপরিজন নিয়ে নকলা পৌরশহরে বসবাস করেন। পৌরসভার লাভা মহল্লায় তার রয়েছে পৈতৃক বাড়ি ও কৃষি জমি। পৈতৃক বাড়িতে না থাকার সুবাধে আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল ও বকুলের আপন ভাতিজা হুমায়ূন কবির (৪০) সাংবাদিক জাহাঙ্গীরের জায়গাজমি জবরদখলের পায়তারা করে আসছিল। ঘটনার সময়ে সাংবাদিক জাহাঙ্গীর শ্রমিক নিয়ে তার স্বত্বদখলীয় জমিতে বোরোধান রোপনের জন্য গেলে বকুল কোদাল দিয়ে অতর্কিত সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে বকুলের আপন ভাতিজা হুমায়ুন সাংবাদিক জাহাঙ্গীরের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তাকে উপর্যুপরি লাথি ও কিলঘুষি মারে। খবর পেয়ে নকলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে সাংবাদিক জাহাঙ্গীরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিষয়টি নিয়ে পুরো শেরপুর জেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট