
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আজিজ ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন। এ উপলক্ষে বড়াইগ্রামের ভরতপুর গ্রামে শীতলীতলা মঞ্চে এক জনসভায় তিনি বক্তব্য প্রদান করেন।বক্তব্যে আব্দুল আজিজ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি অভিযোগ করেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং গণহত্যা ও নারী নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর সাবেক মেয়র মোঃ ইসহাক আলী, অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোঃ বেলাল হোসেন সহ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের বহু নেতাকর্মী বিএনপির পক্ষে যোগদান করেন। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। আব্দুল আজিজ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা হবে। তিনি পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানান।