যশোর সদর উপজেলার ভোটগ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর জেলার যশোর সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।
এ সময় জেলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং পুলিশ সুপার, যশোর মহোদয় নির্বাচনকালীন আচরণবিধি, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। ভোটের পূর্বের দিনের কাজ, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, অফিসার ইনচার্জ কোতয়ালী , প্রিজাইডিং অফিসারগন, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬