মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ কে বিজয় করার লক্ষ্যে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন,গাজী শহিদুজ্জামান শহীদ সাবেক সভাপতি,রমজাননগর ইউনিয়ন বিএনপি।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা -০৪ শ্যামনগর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড.মোঃ মনিরুজ্জামান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তাজকিন আহমেদ চিশতী,যুগ্ন আহবায়ক সাতক্ষীরা জেলা বিএন পি। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬