হবিগঞ্জে সফরে আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান,উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।
গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
আগামী ৭ ফেব্রুয়ারী (শনিবার) বাংলাদেশ জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান হবিগঞ্জ নিউফিল্ড ( হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে) সকাল সাড়ে ৮ টায় নির্বাচনী প্রচারণা জনসভায় আগমন উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মখলিছুর রহমান এক প্রেস ব্রিফিং করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমীরে জামায়াতের এই সফর শুধু কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নয়।এটি একটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনের অংশ।বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— হবিগঞ্জ-৩ (বানিয়াচং–আজমিরিগঞ্জ) আসনের ১১ দল (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী আল্লামা আব্দুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের এমপি প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাকসু জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের মূল উদ্দেশ্য হলো জনগণকে ভোটাধিকার প্রয়োগে সচেতন ও উদ্বুদ্ধ করা, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিতের দাবি জোরালো করা, প্রয়োজনীয় সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব বিষয়ে জানানো।
তিনি বলেন কেন ভোট দেওয়া শুধু অধিকার নয়,এটি একটি দায়িত্ব,মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন ছাড়া কোনো জাতি এগোতে পারে না। হবিগঞ্জ জেলায় জামায়াতে মনোনীত জোটের ৪ টি আসনের প্রার্থীসহ বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত থেকে সমাবেশ কে সফল ও সার্থক করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬