1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চান্দিনার পূর্ব বেলাশ্বরে বিএনপি প্রার্থীর উঠান বৈঠক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম

ভিডিও সংবাদ 👇👇

চান্দিনার পূর্ব বেলাশ্বরে বিএনপি প্রার্থীর উঠান বৈঠক

কামরুল হাসান ভূঁইয়া চান্দিনা 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

কামরুল হাসান ভূঁইয়া চান্দিনা 

চান্দিনার ১নং ওয়ার্ড এর কচুয়ারপাড়, আংশিক বেলাশ্বর এবং ৪নং ওয়ার্ড এর মধ্য বেলাশ্বর ভোটার এলাকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি’র আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। এসময় তিনি দল-মত নির্বিশেষে সকলের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

উঠান বৈঠকে বিএনপি নেতা রমিজ উদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিএনপি নেতা কবির উদ্দিন ভূইয়া, সাবেক কাউন্সিলর আবদুস সামাদ, যুবদল নেতা আবুল হাশেম, কেন্দ্রের প্রধান সমন্বয়ক ছাত্রদল নেতা তারেকুল ইসলাম বাবু।

ছাত্রদল নেতা মো. আরিফুর রহমান এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা শাহজাহান সিরাজ চেয়ারম্যান, মো. শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান, কৃষকদল নেতা মোবারক হোসেন মোবা, মনির হোসেন শানু, বিএনপি নেতা আবদুর রশিদ, মো. চারু মিয়া, শরীফুল ইসলাম, ছাত্রদল নেতা হৃদয়, রিয়াজ, আল আমিন, হিমেল, যুবদল নেতা মো. হোসেন, মো. রুবেল, মো. সাগর, মো. রিপন, বিল্লাল হোসেন, আবু হানিফ প্রমুখ। চান্দিনা (কুমিল্লা)ঃ চান্দিনার বেলাশ্বরে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট