1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চিলমারীতে দাঁড়িপাল্লার বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

চিলমারীতে দাঁড়িপাল্লার বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সাহের আলী, রৌমারী উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলার রাজনৈতিক অঙ্গনেও ক্রমেই বাড়ছে নির্বাচনী তৎপরতা। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম-৪ (চিলমারী, রাজিবপুর ও রৌমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় চিলমারী উপজেলার মুদাফৎ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ব্যাপক রাজনৈতিক সরবতা লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে উপস্থিত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো মানুষের উপস্থিতি জনসভাকে পরিণত করে এক জনসমুদ্রে।কুড়িগ্রাম-৪ আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের অভিযোগ বহন করে আসছে। সীমান্তবর্তী চরাঞ্চল হওয়ায় নদীভাঙন, বন্যা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা ও কর্মসংস্থানের সংকট এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন খুব একটা চোখে পড়েনি। ফলে এবারের নির্বাচনকে তারা নতুন প্রত্যাশা ও হিসাব-নিকাশের গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও বৈষম্য থেকে উত্তরণের জন্য ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতির কোনো বিকল্প নেই। তিনি বলেন, ইসলামী রাজনীতি কেবল ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের একটি পূর্ণাঙ্গ দর্শন।তিনি আরও বলেন, কুড়িগ্রাম-৪ আসনের মানুষ বছরের পর বছর নদীভাঙন ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে টিকে আছে। চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া এ এলাকার সার্বিক অগ্রগতি সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ এরশাদুল জামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাঁতভাঙ্গা ইউনিয়নের নেতা মোঃ আবুল কালাম আজাদসহ দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সবাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।সভা শেষে শান্তিপূর্ণভাবে জনসভা সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট