
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ হারুন অর-রশিদ, ভোলা জেলা প্রতিনিধি-
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ১০৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় মাদকসহ রমজান আলী রনি (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি ভোলা সদর থানাধীন দরিরাম সংস্কর এলাকার বাসিন্দা।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের নেতৃত্বে ভোলা সদর থানার দক্ষিণ চরনোয়াবাদ এলাকায় পরিচালিত সাম্প্রতিক মাদকবিরোধী অভিযান স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্থানীয়রা বলেন, এই ধরনের উদ্যোগ শুধু বর্তমান প্রজন্মকেই নয়, বরং আগামীর তরুণদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পথে এমন পদক্ষেপ তরুণদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়ক হবে। এই উদ্যোগ যুব সমাজকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করবে এবং সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয়দের মতে, কোস্ট গার্ডের এই পদক্ষেপ সমাজে সচেতনতা তৈরি করছে এবং মাদকবিরোধী আন্দোলনের ক্ষেত্রে অনুকরণীয় উদাহরণ স্থাপন করছে।