
ভোলার মনপুরায় ভু/য়া এমবিবিএস চিকিৎসক আটক:
মোঃ নিরব,মনপুরা উপজেলা প্রতিনিধি (ভোলা)
======================
ভোলা মনপুরা উপজেলায় দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসা আলাউদ্দিন শিকদার (৪৭) নামে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করা হয়েছে। বুধবার(৫ ফেব্রুয়ারি) উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে মনপুরা কন্টিনজেন্টে দায়িত্বরত নৌবাহিনী সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আলাউদ্দিন শিকদার নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসায় সন্দেহ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তিনি বৈধ কোনো কাগজপত্র বা ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হলে বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে।নৌবাহিনীকে খবর দেয়
খবর পেয়ে নৌবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুয়া চিকিৎসক আলাউদ্দিন শিকদারকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।জানা যায় আটককৃত আলাউদ্দিন মৃত
চরফ্যাশন উপজেলা মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছার আলমের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বলেন, “ভুয়া চিকিৎসকের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।”বলেন সবাইকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্যে অনুরোধ করেন
সাধারণ মানুষের প্রতি আমাদের আহবান—চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পদবি ও রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। কোনো প্রকার সন্দেহ হলে স্বাস্থ্য বিভাগ বা প্রশাসনকে জানান। আমরা সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে বদ্ধপরিকর।”
আটককৃত ভুয়া চিকিৎসককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে প্রতারণা ও আইনবহির্ভূতভাবে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।