1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ক্ষমতায় গেলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে:- সালাহ উদ্দিন আহমেদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ক্ষমতায় গেলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে:- সালাহ উদ্দিন আহমেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ক্ষমতায় গেলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে:- সালাহ উদ্দিন আহমেদ

এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে আজ কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল এর সমর্থনে আয়োজিত সমাবেশে সালাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারি, খাস, পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড় সহ নানা কারণে থাকতে বাধ্য হয়েছেন আমরা ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করা হবে না। দলিল থেকে শুরু করে সবার সাথে আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা তা করব।’ বলে মন্তব্য করেছেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া- পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-০৩ আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করেছে।

শহীদের আকাঙ্খা পূরণে ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে৷ এছাড়াও তিনি কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেছেন, ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, যারা নিজেদের শরীক দলের সাথে আসন বন্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ রক্ষা করতে পারবে না।

কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, কক্সবাজার-০৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল সহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট