আজিজুল হাকিম, লামা
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ৩০০ নং আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দিনরাত নিরলসভাবে রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। প্রতিকূলতা, বাধা আর দমন-পীড়ন উপেক্ষা করে মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।এই আন্দোলনের অগ্রসেনানী হিসেবে মাঠে নেতৃত্ব দিচ্ছেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন। তাঁর কণ্ঠে শোনা যাচ্ছে পরিবর্তনের ডাক, চোখে দৃঢ় প্রত্যয় এবার আর পেছনে ফেরার নয়।তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আবু তাহের মিয়া। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই লড়াই কোনো ব্যক্তির নয় এই লড়াই মানুষের অধিকার আর ভবিষ্যতের।
উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে আশা জাগাচ্ছেন। মাঠের প্রতিটি মুহূর্তে যেন শোনা যাচ্ছে একটাই স্লোগান ধানের শীষই মুক্তির প্রতীক। নেতৃবৃন্দ দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, ৩০০ নং আসনের জনগণ এবার আর ভুল করবে না ভোট যাবে ধানের শীষে, জয় হবে সাচিং প্রু জেরীর। সেই বিজয়ের মধ্য দিয়েই বান্দরবানে ফিরবে ন্যায়ের রাজনীতি, উন্নয়ন আর গণতন্ত্রের আলো।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬