1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার মোঃ মোকলেছুর রহমান (বাবু )
আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি বিমানযোগে নীলফামারীতে এসে পৌরসভা মাঠে অবতরণ করবেন।
তার আগমন উপলক্ষে নীলফামারী পৌরসভা মাঠে মঞ্চ, পার্টি স্টেজ, ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
নীলফামারী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই, ইঞ্জিনিয়ার শহরিন ইসলাম চৌধুরী তুহিন তারেক রহমানের আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান, “আগামীকাল তিনি নীলফামারীতে আসছেন। দলীয় কর্মসূচি সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।”
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। আইন ও শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সজাগ থাকবে।
সব মিলিয়ে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে নীলফামারী জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট