1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার দুই বিদেশি পি/স্ত/ল, পালাল পাচারকারী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার দুই বিদেশি পি/স্ত/ল, পালাল পাচারকারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার দুই বিদেশি পিস্তল, পালাল পাচারকারী

রাজশাহী, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
অপু দাস,
রাজশাহী ব্যুরো প্রধান।

রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানাধীন সীমান্তঘেঁষা রাওথা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সূত্রে তারা খবর পান নদীপথে সীমান্ত এলাকায় অস্ত্রের একটি চালান আসতে পারে। এই তথ্য পাওয়ার পর রাজশাহী ব্যাটালিয়ান-১ এর আওতাধীন সীমান্তবর্তী সব বিওপির বিশেষ অভিযানের দল সতর্ক অবস্থানে থাকে এবং বিভিন্ন স্থানে অ্যাম্বুশের ব্যবস্থা নেয়।
তিনি আরও জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর বাঘা থানাধীন রাওথা-পিরোজপুর সীমান্ত এলাকায় ভোরের দিকে একটি মোটরসাইকেলে সন্দেহভাজন একজন ব্যক্তিকে চলাচল করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে গেলে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।
মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ছিল অস্ত্র
পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয় পাশে লুকানো অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে বিজিবি ধারণা করছে।
নির্বাচনকে সামনে রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা
বিজিবির এই কর্মকর্তা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। এ জন্য সীমান্ত এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত জনবল ও বিশেষ সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলায়
১০টি বেইজ ক্যাম্প,
২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স,
কে-৯ ইউনিটের সদস্য,
পদ্মা নদীতে ৭টি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট,
সীমান্তের ১৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ,
সহ মোট প্রায় ৭০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও রাজশাহী ব্যাটালিয়ান-১ এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী তিনটি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।
আগেও উদ্ধার হয়েছিল একই ধরনের অস্ত্র
উল্লেখ্য, এর আগেও রাজশাহীর সীমান্ত এলাকায় একই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। গত ১৭ জানুয়ারি বিজিবির একটি দল কাটাখালী পৌরসভার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও পাচারকারী চক্র শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট