1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

লৌহজংয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ।

আবু বকর সিদ্দিক :-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় প্রচারণার প্রধান কেন্দ্র ছিল যশলদিয়া পুনর্বাসন বাজার এলাকা।

সেখান থেকে গাজী মার্কেট ও আকন্দ মার্কেট ঘুরে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।বাজারের দোকানদার ও সাধারণ ক্রেতাদের মাঝে বিএনপির বার্তা তুলে ধরা হয়।এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন দলীয় নেতাকর্মীরা।প্রচারণার ব্যবস্থাপনায় ছিলেন যুবদল নেতা আলী হাসান।
কর্মসূচির সার্বিক নির্দেশনা দেন মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো:তাজুল হাওলাদার।

নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের নাম তুলে ধরা হয়।প্রচারণাকালে উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়।নেতারা বলেন,জনগণের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপির এই রাজনৈতিক কার্যক্রম।

দুপুর পর্যন্ত বাজার এলাকায় প্রচারণা অব্যাহত থাকে।
পরে বিকেলে কান্দিপাড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়।গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।প্রচারণায় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস নেতা মামুন মৃধা।
আরও উপস্থিত ছিলেন রুমের মেম্বার ও মিটু গাজী।
মো:হিরোঙীর ও মো:পিয়াস কর্মসূচিতে অংশ নেন।
নাঈম বেপারী ও সোয়েবসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতারা বলেন,শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমেই পরিবর্তন আসবে।বিএনপির পক্ষ থেকে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন।তাঁরা জানান, আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরদার করা হবে।নির্বাচনকে সামনে রেখে লৌহজংয়ে বিএনপির রাজনৈতিক তৎপরতা বাড়বে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট