1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শার্শার উলাশী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বিএনপির  উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শার্শার উলাশী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বিএনপির  উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

শার্শার উলাশী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বিএনপির  উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)

শুক্রবার (৬ ফেব্রুয়ারী ২০২৬)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা – ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা ৯নং উলাশী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড বিএনপির  উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উলাশী ইউনিয়ন এর লাউতাড়া গ্রামের সরদার পাড়ার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে , ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে ও  উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠান টি শুরু হয়।
এ নির্বচনী প্রচারনা পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এবং  ৪নং ওয়ার্ডের সকল ভোটার রা অঙ্গীকার করে বলেন, নুরুজ্জামান লিটন ভাই এক জন ভালো মানুষ তাই আমরা সকলে মিলে তার প্রতীক ধানের শীষেই ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবো।
এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,   তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
আমার নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সকলের জন্য একটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া অঙ্গীকার করেছেন। তাই ১২ তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিবেন।
এ পথসভায় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল রহমান শফি,উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,
উলাশী ইউনিয়ন বিএনপির সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাস,৪নং ওয়ার্ড যুবদলের নেতা মহিদুল ইসলাম, মহিলাদলের মাজেদা খাতুন,সুমি মেম্বার সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী’র নেতৃত্বে শার্শা ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বিশাল একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি
লাউতাড়া গ্রামের সকল পাড়া মহল্লা ঘুরে লাউতাড়া প্রাইমারি স্কুল এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট