1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রীনগরের ভাগ্যকুলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ১১ দলীয় ঐক্য জোটের গণসংযোগ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

শ্রীনগরের ভাগ্যকুলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ১১ দলীয় ঐক্য জোটের গণসংযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

শ্রীনগরের ভাগ্যকুলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ১১ দলীয় ঐক্য জোটের গণসংযোগ।

আবু বকর সিদ্দিক :-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল মান্দ্রা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গণসংযোগে মুন্সীগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা এ. কে. এম ফখরুদ্দিন রাজি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শুক্রবার (৬ তারিখ) সকাল থেকে দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদ্মা সেতু উত্তর থানার সম্মানিত আমির জনাব এস এম আনোয়ার হোসাইন।

আরো উপস্থিত ছিলেন হালদিয়া ইউনিয়ন থেকে এম এ আব্দুর রাজ্জাক সুমন,আকিজুল ইসলাম,মোঃ চঞ্চল, মোঃ মইন ও মোঃ ফোরকান আলী।এছাড়াও মেদিনী মণ্ডল ইউনিয়ন থেকে মোঃ আমজাদ হোসেন অংশগ্রহণ করেন।ভাগ্যকুল ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন মোঃ দিপু হোসেন,মোঃ ইলিয়াস,মোঃ রাজীব দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে নেতারা বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।তারা আশা প্রকাশ করেন,সাধারণ মানুষ তাদের সমর্থন দিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে।এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট