
সাতক্ষীরা-১ কলারোয়া উপজেলা নির্বাচনী জনসভা ৯ নং হেলাতলা ইউনিয়নে বিএনপি অঙ্গসংগঠন ।
(আব্দুর রহিম)
কলারোয়া উপজেলা (প্রতিনিধি)
সাতক্ষীরা ।
নির্বাচনী জনসভা প্রধান অতিথিঃ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এবং বিএনপি অঙ্গসংগঠন অনুষ্ঠান আয়োজন করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “তালা-কলারোয়ার সাধারণ মানুষই এই আসনের প্রকৃত মালিক। আর তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা নির্ভয়ে ধানের শীষে ভোট দিয়ে অধিকার সুপ্রতিষ্ঠিত করুন।”
কলারোয়ার ৯ নং হেলাতলা ইউনিয়নে মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন।
নির্বাচনী সভায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, দল ক্ষমতায় গেলে মধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ২৫০০ টাকার ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রকৃত কৃষকদের জন্য ৫০০০ টাকার ‘কৃষি কার্ড’ বা ভাতার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন:
“বিএনপির রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা প্রতিটি নাগরিকের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সাবেক এই সংসদ সদস্য কলারোয়ায় স্টেডিয়াম নির্মাণ, বাইপাস সড়ক তৈরি এবং কাজীহাট ও হঠাৎগঞ্জ ব্রিজ নির্মাণের অঙ্গীকার করেন। তিনি আরো বলেন, একটি পক্ষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারে কান না দিয়ে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠিত এই সভাগুলোতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের ঘরে ঘরে যাওয়ার এবং ভোটকেন্দ্র পাহারার নির্দেশনা দেন।