1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আগামী ১২ ফেব্রুয়ারি বানিয়াচং-আজমিরীঞ্জের উন্নয়নে ধানের শীষে ভোট দিন। - ডা. জীবন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

আগামী ১২ ফেব্রুয়ারি বানিয়াচং-আজমিরীঞ্জের উন্নয়নে ধানের শীষে ভোট দিন। – ডা. জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি বানিয়াচং-আজমিরীঞ্জের উন্নয়নে ধানের শীষে ভোট দিন। – ডা. জীবন

শাব্বীর আহমদ শিবলী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, সারাদেশে ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বানিয়াচং-আজমিরীগঞ্জেও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা আমাকে বিজয়ী করুন, অবহেলিত ২ উপজেলার উন্নয়নের দায়িত্ব আমি নিলাম।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় গ্যানিংগঞ্জ বাজার ৪নং দক্ষিণ- পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, যুব দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মুরাদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন ও মুফতি আমির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল প্রমুখ।

এসময় বিভিন্ন পাড়া মহল্লা থেকে ধানের শীষ প্রতীকের সমর্থনে খন্ড খন্ড মিছিল সহকারে এসে সভাস্থল জনসভায় পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট