1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তালায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ'র মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

তালায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’র মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

তালায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’র মতবিনিময়

‎খায়রুল আলম স্টাফ রিপোর্টার, তালা-সাতক্ষীরা

‎সাতক্ষীরার তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ‎সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ‎অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমারা একটা সুন্দর, সমৃদ্ধ শালী দেশ গড়তে চাই । সাংবাদিকদের সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবেন সেটা যে দলের লোক হোক। আমি সংখ্যা গুরু-সংখ্যা লঘুতে বিশ্বাস করি না। এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করবো। ৫ আগষ্ট পরবর্তীতে কারা লুটপাট করেছে আপনারাই ভালো জানেন। জামায়াতের
নেতা কর্মীরা সম্পদ পাহারা দিয়েছে।
তিনি বলেন, জামায়াত সব সময় মজলুমের পাশে দাঁড়াবে। আমাদের কোনো লোক অনৈতিক কাজের সাথে থাকবে না।
সহ-সভাপতি খান নাজমুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তালা উপজেলা জামায়াতের সেক্রটারী মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ইয়াছিন আলী, সাংবাদিক এম এ ফয়সাল, নারায়ন চন্দ্র মজুমদার, আকবর হোসেন প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট