1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মেলান্দহে বিএনপির ধানের শীষ প্রচারে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

মেলান্দহে বিএনপির ধানের শীষ প্রচারে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

রুহুল আমিন  উপজেলা প্রতিনিধি (মেলান্দহ, জামালপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণায় গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মেলান্দহ বাজারে সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব আশেক এলাহী জনির নেতৃত্বে এক বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত হয়ে মেলান্দহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে ,এবং মেলান্দহ বাজারের গো-হাট মাঠে উপস্থিত হয় ।পরে উপস্থিত জনতার মাঝে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪নং নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন জাকির। জামালপুর৩, (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলের ছোট ভাই মোঃ বাদল। আরো বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আশেক ইলাহি জনি। উপস্থিত বক্তব্যের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা জনাব জাকারিয়া আহমেদ জুয়েল।উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ,উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের সাধারণ ভোটার বৃন্দ। উপস্থিত জনতার মাঝে ছাত্রনেতা জনাব আশেক ইলাহী জনি বলেন, আজকের মিছিল প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ তথা মেলান্দহের মানুষ ধানের শীষকে কতটা ভালোবাসেন, জননেতা জনাব মোস্তাফিজুর রহমান বাবুলকে কতটা ভালোবাসেন,তার প্রমাণ আপনাদের উপস্থিতি। দীর্ঘ ১৭টি বছর আমরা মেলান্দহের মাটিতে মিটিং মিছিল করতে পারি নাই ,বিগত দিনের স্বৈরাচার আওয়ামী শাসন মির্জা আজমের গুন্ডাবাহিনীর কারণে আমরা মেলান্দহের মাটিতে শান্তিপূর্ণভাবে জাতীয়তাবাদী দলের কোন কর্মকাণ্ড মিটিং মিছিল করতে পারি নাই ।তিনি আরো বলেন,মির্জা আজম এমপি থাকা অবস্থায় মেলান্দহে কোন উন্নয়নের কাজ করেন নাই, এবার আমাদের সুবর্ণ সুযোগ এসেছে ,আমরা যদি জননেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলকে ধানের শীষ প্রতীকের এমপি করে সংসদে পাঠাতে পারি ,তাহলে মেলান্দহের ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ। শুধু তাই নয় ,আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)আসনের জামালপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি  মোস্তাফিজুর রহমান বাবুলকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে গণসংযোগ ও মিছিলটি সমাপ্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট