1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক হাসপাতালে মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক হাসপাতালে মৃত্যু

মোঃ দেলোয়ার হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক 

বগুড়া জেলা কারাগারে বন্দি থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।কারা সূত্রে জানা যায়, কয়েদি নং-৩৩৬৮/এ মোঃ আবু বক্কর সিদ্দিক( ৫৫), বগুড়া জেলা কাহালু উপজেলায় পাবহারা গ্রামের মৃত খোরশেদ আলী জিলাদার এর পুত্র ।গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫টা ১০ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় মৃত্যুবরণ করেন।কারাগার হাসপাতালের অনুযায়ী মৃত্যুর পূর্বে তিনি Semi Conscious অবস্থায় ছিলেন। অবস্থার অবনতি হলে ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৫৪ মিনিটে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বিকাল ৪টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পর Brought Dead ঘোষণা করেন বলে মৃত্যুর সনদে উল্লেখ রয়েছে।মৃত আবু বক্কর সিদ্দিক কাহালু থানার দায়রা মামলা নং-৬২২/১৪, কাহালু থানার মামলা নং-৪(২)/১৪, জিআর-১৪/১৪, দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত ছিলেন। আদালতের রায়ে তার সাজা ছিল ৩০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড।তিনি ১০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে বিচারাধীন অবস্থায় বগুড়া জেলা কারাগারে প্রবেশ করেন।এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানায়, নিহত আবু বক্কর সিদ্দিক মরদেহ আইনানুগ সকল কার্যক্রম শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট