রিপন সরকার বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি গণসংহতি আন্দোলন মিলে আজকে বিকাল ৩ ঘটিকায় বিশাল এক জন- সভার আয়োজন করে। বাঞ্ছারামপুর উপজেলায় মাওলা গঞ্জ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়কারী সাংবাদিক শামীম শিবলী। বিএনপি'র সভাপতি মেহেদী হাসান পলাশ উপস্থিত ছিলেন, মোহাম্মদ মুসা, উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি'র সকল সদস্যবৃন্দ এবং সাধারণ জনগণ আজকের এই সভায় বিএনপি সকল ইউনিয়ন এর সদস্য বৃন্দ। সকল ইউনিয়নের সাধারণ জনগণ। আজকের এই সভায় আন্দোলনের পক্ষে হয়ে সবাই ভোট চাইলেন মাতলা মার্কায়। আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বাঞ্ছারামপুর উপজেলা থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ককারী জোনায়েদ সাকি কে এমপি হিসেবে দেখতে চায়, সকলে আশাবাদী শুধু এমপি নয় নির্বাচনের পর মন্ত্রিত্ব পাবে জোনায়েদ সাকি । সাধারণ জনগণের এই আশা ব্যক্ত করেন। আজকের এই বিশাল জনসভায় উপজেলা মাওলা গঞ্জ বাজারে কানায় কানায় ভরে ওঠে জনসাধারণের উপস্থিতিতে। উক্ত সভায় উপজেলা প্রশাসন সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় গণসংহতি আন্দোলন ও বিএনপি জোটের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ শাকি বক্তিতা রাখেন, এবং সাংবাদিক শামীম শিবলী সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ খান,প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, সাংবাদিক সোহাইল,শাহিন আহমেদ সাজু,লিঠন,সুমন সহ অনেকে। আজকে সভায় বক্তারা বিভিন্নভাবে আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষার মান উন্নয়ন সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের। জনগণের বেকারত্ব নিরসন ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬