1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোটের মাঠে বজ্রনিনাদ লেমুয়ায় ধানের শীষের দুর্বার উত্থান, কোরাইশীর নেতৃত্বে জনতার গণঅভ্যুত্থান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ভোটের মাঠে বজ্রনিনাদ লেমুয়ায় ধানের শীষের দুর্বার উত্থান, কোরাইশীর নেতৃত্বে জনতার গণঅভ্যুত্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি 

ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নে যেন জেগে উঠেছে ভোটের বিপ্লব। ধানের শীষ প্রতীকের পক্ষে জনতার যে জোয়ার বইছে, তা এখন আর থামানোর নয়—এমনটাই বলছেন স্থানীয়রা। শনিবার সকাল ৮টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ইউনিয়নের ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে টানা গণসংযোগে রীতিমতো জনসমুদ্রে রূপ নেয় পুরো এলাকা।
এই ঐতিহাসিক গণসংযোগের নেতৃত্বে ছিলেন লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি, গণমানুষের নেতা মোহাম্মদ ফেরদৌস আহমেদ কোরাইশী। তাঁর ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে আসে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।
দিনভর লেমুয়া ছিল স্লোগানের শহর। আকাশ-বাতাস কাঁপিয়ে একের পর এক প্রত্যয়ে ধ্বনিত হয় এবার ভোটের অধিকার আদায় করব ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তন আনব ১২ তারিখ ভোট হবে ধানের শীষে গ্রাম থেকে গ্রাম, পাড়া-মহল্লা থেকে হাট-বাজার সবখানেই ছিল মানুষের স্বতঃস্ফূর্ত ঢল। নারী, তরুণ, বয়স্ক সব শ্রেণি-পেশার মানুষ মিছিলে যোগ দেন, হাত উঁচিয়ে জানান নিজেদের অবস্থান। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন নেতা-কর্মীরা, তুলে ধরেন ধানের শীষের বার্তা ও ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার।বিশেষভাবে লক্ষ্য করা যায়, তরুণ ও নারী ভোটারদের বিপুল উপস্থিতি। অনেকেই নিজ উদ্যোগে মিছিলে যুক্ত হয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণসংযোগ শুধু প্রচার নয় এটি লেমুয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তির প্রকাশ্য ঘোষণা।গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ ফেরদৌস আহমেদ কোরাইশী বলেন,
“লেমুয়া আজ জেগে উঠেছে।মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়। ধানের শীষই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ইনশাআল্লাহ, জনগণের রায়ে আগামী নির্বাচনে ধানের শীষই বিজয়ী হবে।দিনব্যাপী কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও উদ্দীপনায় ভরপুর। কোথাও বিশৃঙ্খলা নয় ছিল শুধু ঐক্য, প্রত্যয় আর পরিবর্তনের ডাক। রাজনৈতিক মহলের অভিমত, লেমুয়া ইউনিয়নে ধানের শীষের এই গণজোয়ার আসন্ন নির্বাচনে স্পষ্ট বার্তা দিচ্ছে জনগণ প্রস্তুত, লড়াই শুরু হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট