নিজেস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার, ভালুকা থানার, উথুরা ইউনিয়নের ধলিকূড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেন। কৃষি কাজ করে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে পাঁচ জনের সংসারের হাল ধরেছেন তিনি। সহায় সম্পত্তি বলতে বসত ঘর ও সামান্য চাষের জমি রয়েছে। প্রতিবেশীদের হিংসাত্মক কর্মকান্ডে সামান্য চাষের জমিটুকু সেচের র অভাবে চাষ করতে পারছেন না। এলাকার প্রভাবশালী হাফিজুল ইসলাম গং বহুদিন যাবত আবুল হোসেনের বসত ভিটা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। বাড়ি থেকে উচ্ছেদসহ বিভিন্ন সময় প্রাণ মাসের হুমকি দিয়ে আসছেন। উপায়ন্তর না দেখে থানায় ও আদালতে একাধিকবার লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেছেন আবুল হোসেন। যার মুকাদ্দমার নং ৬৫/২০২২ এবং ৫৫৬/২০২৬গত কয়েকদিন আগে প্রতিবেশী হাফিজুল ও তার পরিবারের লোকজন জমিতে পানি সেচের জন্য নালা কাটার বিষয় নিয়ে প্রথমে বাক বিতন্ডা পরে তা মারামারিতে রূপ নেয়। আলী হোসেনের স্ত্রীকে বেদম প্রহারে মারাত্মকভাবে আহত করা হয়। হুমকি প্রদান করা হয় যে কোন মূল্যে আলী হোসেন কে তার বসত ভিটা থেকে উচ্ছেদ করা হবে। ইতিপূর্বে হাফিজুল একাধিকবার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আলী হোসেনকে কারাবাসে বাধ্য করেন।দিনমজুর আলী হোসেন অনেকটা উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও অনেকে অসহায় হয়ে পড়েছে। নিজের শেষ সম্বল টুকু হারানোর ভয়ে দিশেহারা তিনি। আইনি প্রক্রিয়ায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬