শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ
সিলেট–৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে খেজুর গাছ প্রতীকের পক্ষে সমর্থন আরও জোরালো হচ্ছে। ৫ ফেব্রুয়ারী রাতে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জ এলাকায় আগমন করে নির্বাচন বিষয়ে স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এরপর তিনি সিলেট সুপানী ঘাট ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় পীর-এ তরিকত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি (র.) এর ছোট সাহেবজাদা মাওলানা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী (ছোট সাহেব) এরসঙ্গেও মতবিনিময় করেন।আলোচনা শেষে মাওলানা হুসামুদ্দীন চৌধুরী স্পষ্টভাবে জানান, “এই নির্বাচনে আমরা পূর্ব থেকেই খেজুর গাছকে সমর্থন করে আসছি। দ্বীন ইসলাম ও দেশের হেফাজতের স্বার্থে সিলেট–৫ আসনে খেজুর গাছকে শুধু সমর্থনই নয়, মানুষকে ভোট দিতে উৎসাহিত করব।তিনি আরও বলেন, 'এটি ঈমান ও কুফুরের নির্বাচন। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈমানী ভোট দিতে হবে।৬ ফেব্রুয়ারী ভোরে ফজরের নামাজ শেষে তিনি নিজ মসজিদের অফিসে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে উপরোক্ত আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি মুসল্লিদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এদিকে ইতোমধ্যে কানাইঘাটের লক্ষ্মীপুরী হুজুর, দূর্লভপুরী হুজুর, সুরইঘাটি হুজুর এবং জকিগঞ্জের আইয়রী হুজুর প্রমূখ বড় বড় আলেমরা মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ভোট দানের জন্য এলাকার মানুষকে আহ্বান জানিয়েছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, আলেম সমাজের এ ধরনের প্রকাশ্য আহ্বান সিলেট–৫ আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬