1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাচোলে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নাচোলে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার বিকেলে নাচোলে দলটির মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সমর্থনে এক বিশাল প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে।বিকেল সাড়ে ৩টায় নাচোল হাটচাতালে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী। পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আবুজার গিফারি, জেলা আমীর, জামায়াতে ইসলামী।
ইয়াহ্ইয়া খালেদ, জেলা সহ-সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক।প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। ইনসাফ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাচোল পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফুল ইসলাম। এছাড়া সভায় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনমত গঠনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট