1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোটের ফল ছাড়া ঘরে ফিরা যাবে না’ফটিকছড়িতে দাঁড়িপাল্লা প্রার্থীর ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ভোটের ফল ছাড়া ঘরে ফিরা যাবে না’ফটিকছড়িতে দাঁড়িপাল্লা প্রার্থীর ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ বায়েজিদ হাসান চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,আপনারা কষ্ট করে ভোটের আগের রাতে ভোট কেন্দ্র পাহারা দেবেন। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপর ঘরে ফিরবেন। জনগণের রায় রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব।ইনসাফভিত্তিক সমাজ গঠনের  অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ফটিকছড়িতে ঐক্যের শক্ত বার্তা দিয়েছেন । একই সঙ্গে তিনি ভোটের অধিকার রক্ষায় ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।রবিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে গণমিছিলের কর্মসূচির সমাপ্তিতে আয়োজিত এক বিশাল মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিকেল সাড়ে চারটা থেকেই মিছিলের পর মিছিলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিবিরহাট বাজার পরিণত হয় জনসমুদ্রে। মানুষের উপচে পড়া ভিড়, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বিবিরহাট বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকা।গণমিছিলটি ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিবিরহাট বাজার প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।
গণমিছিল চলাকালে স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশীদ, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি শওকত আলী, মহানগর শিবির নেতা খুররম মুরাদ, জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক ও ১১-দলীয় নেতা একরামুল হক, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু, সাবেক সচিব গোলাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে বলেন,মানুষের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফটিকছড়ির মানুষ পরিবর্তন চায়। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামীর ফটিকছড়ি গড়ে তুলতে চাই।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,
“এই বিশাল গণমিছিল ফটিকছড়ির নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে। ইনসাফ ও উন্নয়নের রাজনীতির পক্ষে জনমতের শক্ত অবস্থান আজ স্পষ্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট