আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আজ(৮) ফেব্রুয়ারি বিকেল ৩টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলাম নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় ট্রাকের প্রার্থী জনাব বিন ইয়ামিন মোল্লা উপস্থিত হয়ে দাঁড়িপাল্লায় সমথর্ন দেন।
জনসভায় বক্তব্যে বিন ইয়ামিন মোল্লা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগনের স্বার্থে আমি জামাতের প্রার্থী অধ্যাপক জনাব আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি, একই সঙ্গে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।সভায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিন ইয়ামিন মোল্লার এই আকস্মিক সমর্থন ঘোষণায় কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী রাজনীতির নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬