আহসান হাবীব সুমন বোদা উপজেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আজ রবিবার বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। বোদা উপজেলার ধানহাটি মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ (বোদা ও দেবিগঞ্জ)ধানের শীষের প্রার্থী জনসভাকে কেন্দ্র করে বোদা ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বিভিন্ন ইউনিয় ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে শুরু করেন। মাঠজুড়ে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, সাজানো হয়েছে দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে।বিএনপি নেতারা জানান, এই জনসভা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করার অংশ।জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ফ্যামেলি কার্ডএবং জনগণের দাবি-দাওয়া তুলে ধরেনএবং ধানের শীষে ভোট চান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এছাড়াও জনসভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক পৌর সভাপতি পৌর সাধারণ সম্পাদক আরো নেতাকর্মী ।শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনসভায় বোদা উপজেলা ও আশপাশের উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের করছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬