মো:সজল সরকার মিঠাপুকুর উপজেলা
প্রতিনিধ রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিবাদমান প্রতিপক্ষের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত ছেলে নুর জামান (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।নিহত নুর জামান উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ইকবালপুর পশ্চিম পাড়া গ্রামের আবুল কাশেম আলীর ছেলে।ঐ গ্রামের ফাকরুল, রবিউল ও সাইদুল প্রায় সময় গ্রাম্য সালিশের নেতৃত্ব দেন বলে জানা গেছে।তারা নিহতের মা লিলি বেগমকে সালিসে উপস্থিত হতে চাপ প্রয়োগ করেন।সালিশে পৌঁছাতে দেরি হওয়ায় রবিউল, সাইদুল ও আলামিন তাকে শাসাতে থাকেন।একপর্যায়ে লিলি বেগম সালিশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে প্রতিপক্ষের রাহিমা বেগম, তার মেয়ে জামাই জাহাঙ্গীর আলম এবং তার দুই বোন আরজিনা ও রনজি বেগম লিলি বেগমের ওপর হামলা চালান।এ সময় মাকে বাঁচাতে ছেলে নুরজ্জামান এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন, এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, অসুস্থ অবস্থায় লিলি বেগম তার ছেলে নুর জামানকে নিয়ে বাড়িতে ফিরতে চাইলে সালিশদাররা জোরপূর্বক তাদেরকে কথিত শালিকে বসিয়ে লোক দেখানো একটি মীমাংসা সম্পন্ন করেন।হামলার শিকার নুরুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত নুরুজ্জামানের স্ত্রী ছালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে কথিত সালিশদার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬