1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে আউটসোর্সিং কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু

ভিডিও সংবাদ 👇👇

হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে আউটসোর্সিং কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতে দায়িত্বশীলতার ওপর জোর দেন হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম হাসপাতালের সার্বিক পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে আউটসোর্সিং কর্মচারীদের সাথে এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় পরিস্কার ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি বলেন,পরিস্কার-পরিচ্ছন্ন হাসপাতালই নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবার প্রথম ও প্রধান শর্ত।রোগীর আস্থা অর্জনে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই।” তিনি আউটসোর্সিং কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে নিজ নিজ কাজ সম্পাদনের আহ্বান জানান।ডা. রুবাইয়াত বিন করিম আরও বলেন, হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডোর, টয়লেট ও আশপাশের পরিবেশ নিয়মিতভাবে পরিস্কার রাখা হলে রোগ সংক্রমণের ঝুঁকি কমে এবং রোগীরা মানসিকভাবে স্বস্তি অনুভব করেন। এজন্য পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. মো জালাল হোসেন। তিনি বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে আউটসোর্সিং কর্মচারীরা একটি বড় শক্তি। তাদের আন্তরিকতা ও সচেতনতা থাকলে অল্প সময়েই হাসপাতালের পরিবেশ আরও উন্নত করা সম্ভব।এছাড়া সভায় উপস্থিত ছিলেন আর এম ও ডা. মো রোকন উদ দৌলা। তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।সভায় আউটসোর্সিং কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের দিকনির্দেশনা মেনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।সভা শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট