1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চান্দিনায় ১১ দলীয় জোটের নির্বাচনী গণমিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

চান্দিনায় ১১ দলীয় জোটের নির্বাচনী গণমিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান ভূঁইয়া,চান্দিনা উপজেলা  প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারং মাদ্রাসার মাঠ থেকে শুরু আব্দুলিপাড়, বকসীরপুল এলাকা প্রদক্ষিণ করে ছায়কোট রাস্তার মাথায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু হানিফের সঞ্চলনায় বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সোলায়মান খান, জাতীয় নাগরিক পার্টির চান্দিনা উপজেলা প্রধান সমম্বয়ক আবুল কাশেম অভি, খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সহ সভাপতি মতিউর রহমান ফরাজী, পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার।এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন সরকার, চান্দিনা পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এ কে এম মহিউদ্দিন, ৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তার, জামায়াত নেতা আব্দুর রহিম সুমন, ৩ নং ওয়ার্ড শিবির সভাপতি রিয়াজুল ইসলাম শাওন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট