আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আজ (০৯) ফেব্রয়ারি রোজ সোমবার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা ভাইয়ের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব সাইফুর রহমান রানা, সংসদ সদস্য পদ প্রার্থী, কুড়িগ্রাম ১ ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সৈয়দ আহামেদ বাচ্চু (ব্যাপারী), সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,কেদার ইউনিয়ন শাখা। কুড়িগ্রাম ১আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ ভোটাররা ডোল ডাকনা বাজিয়ে ধানের শীষের মিছিল নিয়ে জনসভায় একত্রিত হয়।জনসভায় ভূরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। আলহাজ্ব সাইফুর রহমান রানা ভাই ভোটারদের বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং উন্নয়ন-বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনগণই আমাদের শক্তি।স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁরা বলেন, জনসভা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬