খায়রুল আলম-সাতক্ষীরা,
আজ তালা উপজেলার খেশরা ইউনিয়নে ধানের শীষ মার্কার ভোট চেয়ে পথসভা করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের সুযোগ্য কন্যা আরনী
পথসভায় তিনি বলেন এলাকার উন্নয়ন চাইলে হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পূর্বের ন্যায় সংসদ সদস্য করতে হবে। পূর্বের উন্নয়ন তালা ব্রিজসহ অগণিত উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমনটি হয়েছিল তেমনি করে অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতে সম্পন্ন করার লক্ষ্যে এই জনপদের মাটি ও মানুষের সঙ্গে আমার বাবা বাকি জীবন থাকতে চাই।
পথসভায় আরো বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাস্টার মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: গাফফার গাজী, ইউনিয়নের অন্যতম সিনিয়র নেতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবুল কালাম আজাদ (বাবলু),সহ-সভাপতি সাংবাদিক এস এম লিয়াকাত হোসেন, তালা উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর ইসলাম হাসিব, তালা উপজেলা বিএনপি'র সহসাংগঠনিক সম্পাদক মো: অলিউর রহমান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকাশ পারভেজ কাইয়ুম, এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬